অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং ছেড়ে বেরিয়ে এসেছেন আরেক অভিনেত্রী তৃণা সাহা। দুই নায়িকার মান-অভিমানের জেরে ভুগতে হচ্ছে প্রযোজক রুদ্রনীল ঘোষকে। তৃণা-সোহিনী দ্বন্দ্বে ‘মাতঙ্গী’র লোকসানের চিন্তায় মাথায় হাত প্রযোজকদের।
জানা গেছে, মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে মনোমালিন্যের সূত্রপাত। বছরখানেক ধরেই সোহিনী সরকারের ব্যক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম, তারা সবখানে অভিনেত্রীর সঙ্গে থাকেন। ‘মাতঙ্গী’র সেটেও হাজির ছিলেন তারা। সেটা দেখেই প্রযোজনা সংস্থার কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় ‘বালিঝড়’ অভিনেত্রী।


এদিকে দুই নায়িকার দ্বন্দ্বের জেরে ঝামেলায় পড়েছে ‘মাতঙ্গী’ টিম। সিরিজটিতে ইতোমধ্যে তৃণা সাহার অর্ধেকেরও বেশি অংশের শুটিং হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে নতুন কাউকে নিয়ে কাজ করাও সম্ভব নয়।